২১:২৫, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৯, ১৫ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদক
২১:২৫, ১৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২৯, ১৫ অক্টোবর ২০২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- ফার ইস্ট নিটিং, নাহি অ্যালুমিনিয়াম এবং বাংলাদেশ ল্যাম্পস। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ল্যাম্পসের আলোচ্য সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা এক টাকা করে লভ্যাংশ পাবেন। আলোচ্য সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৬৪ পয়সা। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়ায় নেগেটিভ তিন টাকা ১২ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬১ টাকা দুই পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।
ফারইস্ট নিটিংয়ের সমাপ্ত হিসাববছরের জন্য ছয় শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ৬০ পয়সা করে লভ্যাংশ পাবেন। আলোচ্য সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৭ পয়সা। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়ায় নেগেটিভ তিন টাকা ৪০ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
নাহি অ্যালুমিনিয়ামের আলোচ্য সমাপ্ত হিসাববছরের জন্য দুই দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭১ পয়সা। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়ায় ৭৫ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৫৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টায় মহাখালীর আমতলীর অ্যাডভান্সড নূরানি টাওয়ারে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
সংশ্লিষ্ট সংবাদ: শেয়ারবাজার
০৮ অক্টোবর ২০২৬
০১ অক্টোবর ২০২৬
০৭ সেপ্টেম্বর ২০২৬
