পূর্ব এশিয়াজুড়ে বছরের শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। এর নাম ‘চাপ্পি’। গত মঙ্গলবার এর গতিবেগ ছিল ১৮৫ মাইল (২৯৮ কিলোমিটার), যা ৫ হারিকেন ক্যাটাগরির কাছাকাছি।
‘চাপ্পি’র প্রভাবে পূর্ব এশিয়ার দেশ চীন, জাপান ও তাইওয়ানের হাজারো ফ্লাইট বন্ধ করা হয়েছে।
ইতিমধ্যে তাইওয়ানে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন কয়েক ডজন। তাইওয়ানে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। জরুরি ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী চো জং-তাই জনসাধারণকে সব ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) প্রধান লু কুও-চেন জানান, ঘূর্ণিঝড় ‘চাপ্পি’ পুরো তাইওয়ানে স্থলভাগে আঘাত হানবে। এরপর পুরো তাইওয়ানকে ঘিরে ফেলবে। আগামীকাল শনিবার ও রোববার এটি ধীরে ধীরে তাইওয়ান ত্যাগ করবে। তবে আজ শুক্রবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে।
ওয়াইএফ/০২
