তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ শুধু সরকারি দপ্তরের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে বিদ্যুতের অপচয় কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করা সম্ভব।
সভায় বোদা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিদ্যুৎ সাশ্রয়, অপচয় প্রতিরোধ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন কার্যকর দিকনির্দেশনা ও পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
The post বোদায় বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে কমিটির সভা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
