ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে তিনটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজলসহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
