মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপদে করণীয় সম্পর্কে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি মোকাবিলা এবং জরুরি মুহূর্তে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এ আয়োজন করা হয়। এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য ছিল—‘আমরা শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, বাসিরা সুলতানা ও মো. শায়খ শিহাব উদ্দীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুর, মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এবং সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন।
কর্মসূচিতে বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা তৈরি এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি জোরদার করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
The post মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন appeared first on ভোরের চেতনা.
