শুক্রবার বিহারের সিওয়ান জেলার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, আতশবাজি মজুত রাখা একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা মহম্মদ আমিরুদ্দিন মিয়ানের বাড়িতে মজুত রাখা আতশবাজিতে আগুন লেগে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানা না গেলেও বহু মৃত্যুর আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
জানা গিয়েছে, মিয়ান আতশবাজির ব্যবসার সঙ্গে যুক্ত।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
