খবরের কাগজ বন্ধুজন: বরিশালে ২১ সদস্যের কমিটি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ এএম
আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম
বরিশালে গতকাল দৈনিক খবরের কাগজ-এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’-এর ২১ সদস্যের জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় অতিথি ও সদস্যরা।
-->মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ-এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’-এর বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন বরিশাল অক্সফোর্ড মিশন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপালী বাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান মিলন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরের নতুন বাজার এলাকার বনলতা পাঠচক্র মিলনায়তনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ। কমিটি গঠনের উদ্যোগ নেন দৈনিক খবরের কাগজ-এর বরিশাল ব্যুরোপ্রধান মঈনুল ইসলাম সবুজ। এতে বন্ধুজনের সদস্য ফরম পূরণকারীরা অংশ নেন। সভায় বক্তব্য দেন বাহাউদ্দিন গোলাপ ও সাংস্কৃতিক সংগঠক বাপ্পী মজুমদারসহ অন্যরা।
নবগঠিত কমিটির উপদেষ্টা বাহাউদ্দিন গোলাপ বলেন, বন্ধুজনের জেলা কমিটি সমাজের নানা অসংগতি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ততায় সংগঠনটি দ্রুতই একটি অনুকরণীয় সংগঠনে পরিণত হবে।
আরও পড়ুন
উপদেষ্টা বাপ্পী মজুমদার বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক ব্যাধি দূর করতে বন্ধুজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে। নতুন কমিটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সভায় সদস্যরা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে কাজ করবে বন্ধুজন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াও সংগঠনটির অন্যতম লক্ষ্য।
নবনির্বাচিত নেতারা জানান, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমিটি গঠন করা হবে। পাশাপাশি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, নারী ও শিশুদের সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি প্রসেজিৎ চন্দ্র কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক হৃদয় চন্দ্র, অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ, মানবসম্পদবিষয়ক সম্পাদক সুমিত পাল, নারীবিষয়ক সম্পাদক ইসরাত জাহান মুক্তা, যোগাযোগ ও প্রচার সম্পাদক ইয়াজ উদ্দিন আশির, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক জাহানুর ফাতিমা, সাংস্কৃতিক সম্পাদক পৃথীলা ঘোষ নিশা, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক প্রশান্ত দাশ, সমাজকল্যাণ সম্পাদক প্রিয়াংকা দাশ, শিক্ষাবিষয়ক সম্পাদক নিপা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ জিহাদ হোসেন কাজী, বিজ্ঞানবিষয়ক সম্পাদক সাইয়েদা আক্তার ইলমা, প্রশিক্ষণ সম্পাদক রিয়ান মাহমুদ এবং ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌসী। নির্বাহী সদস্য হয়েছেন শরিফুর ইসলাম ও আয়শা খান।
উপদেষ্টা হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অরূপ তালুকদার, কবি ও ছড়াকার অধ্যাপক দীপংকর চক্রবর্তী, বাহাউদ্দিন গোলাপ, বাপ্পী মজুমদার, প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহজাদা এবং খবরের কাগজের ব্যুরো প্রধান মঈনুল ইসলাম সবুজ।
আরও পড়ুন
সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে চুয়াডাঙ্গায় ‘বন্ধুজন’-এর যাত্রা, ১৯ সদস্যের কমিটি গঠন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: খবরের কাগজ
-->দৈনিক খবরের কাগজের সামাজিক ও মানবিক সংগঠন ‘বন্ধুজন’-এর চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়েছে। ১৯ সদস্যের নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মানিক আকবরকে সভাপতি এবং সৈয়দ আবু জাফরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটিটি গঠন করা হয়। সভায় সংগঠনটির কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহসভাপতি শরীফ উদ্দিন হাশু, যুগ্ম সাধারণ সম্পাদক রাউফুন নাহার, সাংগঠনিক সম্পাদক জামসেদুজ্জামান তুহিন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া শারমিন, প্রশিক্ষণ সম্পাদক ডা. আফসানা ফেরদৌসী, নারী বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক উম্মে হাবিবা, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক আলিফ আজমাঈন, অর্থ সম্পাদক তারমিহিম খাতুন, যোগাযোগ ও প্রচার সম্পাদক আকরাম হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দা রাইসা নওয়ার নিধি, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক তমা খাতুন, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন নাহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলমগীর হোসেন এবং বিজ্ঞানবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম।
আরও পড়ুন
এ ছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট তুহিন আহম্মেদ, অ্যাডভোকেট বদর উদ্দিন এবং দৈনিক খবরের কাগজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মিজানুর রহমান।
সভায় বক্তারা বলেন, ‘বন্ধুজন’ কেবল একটি সামাজিক সংগঠন নয়; এটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সামাজিক সমস্যা মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে সংগঠনটি।
নবনির্বাচিত নেতারা জানান, চুয়াডাঙ্গা জেলার মানুষের সামাজিক ও মানবিক প্রয়োজনে ‘বন্ধুজন’কে একটি কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের কল্যাণ, নারী ও শিশুদের সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সামাজিক কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে।
তারা আরও জানান, জেলার তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নিয়মিত কর্মসূচি আয়োজন করবে ‘বন্ধুজন’।
নতুন কমিটির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলায় সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক, সচেতন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে ‘বন্ধুজন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
মিজানুর রহমান/নাঈম
আরও পড়ুন
চট্টগ্রামে খবরের কাগজ বন্ধুজনের উদ্যোগে ৭ দৃষ্টিপ্রতিবন্ধীকে আর্থিক সহায়তা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->চট্টগ্রাম নগরীর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাতজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে খবরের কাগজ বন্ধুজন চট্টগ্রাম। চলতি বছর এসএসসি পাস করা এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে এই অনন্য উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নগরীর হামজারবাগ এলাকার রহমানিয়া স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর নাহার আলম। বক্তব্য রাখেন খবরের কাগজ বন্ধুজন চট্টগ্রামের সহসভাপতি ভোলানাথ মনোরমা, চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেকান্দর পাশা, রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুর হোসেন, বন্ধুজনের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, উন্নয়ন সংগঠন হেফার প্রেসিডেন্ট নাসিমা শওকত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুরত আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘খবরের কাগজ বন্ধুজন আজ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বন্ধুজন আজ যাদের পাশে দাঁড়িয়েছে তারা সত্যিকার অর্থে মেধাবী। তারা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সফলতা এনেছে। আমি আশা করি, তারা পরবর্তীতেও ভালো ফলাফল করবেন। শুধু লেখাপড়ায় সহযোগিতা করলে চলবে না। তারা যাতে চাকরি তথা কর্মজীবনে সহজে প্রবেশ করতে পারে, সেজন্য বন্ধুজনসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’
দৃষ্টিপ্রতিবন্ধীদের অভিভাবকদের প্রশংসা করে তিনি বলেন, ‘প্রতিবন্ধী হলে আমাদের সমাজে তাদের বোঝা মনে করা হয়। পরিবার এবং সমাজে তাদের গুরুত্ব দেওয়া হয় না। অযত্ন-অবহেলা করা হয়। কিন্তু এই সাত দৃষ্টিপ্রতিবন্ধীর অভিভাবকরা ব্যতিক্রম চিন্তাভাবনা দেখিয়েছেন। তাই তাদের অদম্য সন্তানরা আজ মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। তারা ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশা রাখি। বন্ধুজনের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।’
রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুর হোসেন বলেন, ‘তারা দৃষ্টিপ্রতিবন্ধী হলেও মেধাবী। কিন্তু শহরের অন্য কোনো স্কুল তাদের ভর্তি করাতে চায় না। রহমানিয়া স্কুল এ ধরনের বিশেষ চাহিদাসম্পন্নদের সুযোগ দেয়। তারা আমাদের বোঝা নয়। তারা ভালো ফল করে আমাদের জন্য সম্মান বয়ে এনেছে। এ ধরনের মহতী উদ্যোগ নেওয়ার জন্য খবরের কাগজ বন্ধুজনকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
ভোলানাথ মনোরমা চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেকান্দর পাশা বলেন, ‘বন্ধুজন শুরু থেকে বিভিন্ন কল্যাণমুখী কাজ করে আসছে। সে ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ। এটা শিক্ষার্থীদের মনে উৎসাহ যোগাবে বলে আশা রাখি।’
বন্ধুজনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘বন্ধুজন খবরের কাগজের পাঠকদের সংগঠন। এই সংগঠন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। বন্যার্তদের মধ্যে আর্থিক সহযোগিতা, পথশিশুদের কল্যাণমূলক কাজ, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণসহ ইতিমধ্যে অনেকগুলো কাজ বন্ধুজন করেছে। এই সংগঠন ধাপে ধাপে আরও বড় পরিসরে যাবে সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’
উন্নয়ন সংগঠন হেফার সভাপতি নাসিমা শওকত বলেন, ‘খবরের কাগজ বন্ধুজন দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই মহতী উদ্যোগের তিনি ভূয়সী প্রশংসা করেন।’
রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সুরত আলম বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের এভাবে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসতে কাউকে দেখিনি। বন্ধুজন বর্তমান প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে এমন সহযোগিতার হাত বাড়ানোর কারণে আমরা সাবেক শিক্ষার্থীরাও খুশি।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত চৌধুরী, সুস্মিতা সাহা, আবু জাফর মো. তারিক, জেবিনা আফরোজ জেরিন, মুহাম্মদ জসিম উদ্দীন, সৈয়দ আনোয়ারুল হক, মো. জাহিদুল ইসলাম, মো. আবদুস সোবহান, তাহমিনা আকতার বিথী, শৌভিক আচার্য্য, মো. নাছির উদ্দিন ও আবু বকর ছিদ্দিক, খবরের কাগজ বন্ধুজন চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মোক্তার রশিদ, অর্থ সম্পাদক সাদেক বাচ্চু, মানবসম্পদ বিষয়ক সম্পাদক কায়সার পারভেজ, সামাজিক গবেষণা বিষয়ক সম্পাদক জানে আলম তালুকদার।
রিফাত/
আরও পড়ুন
জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি: খবরের কাগজ
-->মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ পত্রিকার স্বেচ্ছসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’ জামালপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের ফৌজদারী এলাকায় বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই সভা আয়োজন করা হয়।
খবরের কাগজ বন্ধুজন জামালপুর জেলা কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান সোহেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক রবিউল আলম লুইপা, উপদেষ্টা ও খবরের কাগজের জেলা প্রতিনিধি আসমাউল আসিফ, জামালপুর লালন একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
আরও পড়ুন
এছাড়াও খবরের কাগজ বন্ধুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেদুল অন্তর, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় ইসলাম তানভীর, সাংস্কৃতিক সম্পাদক নিরব দেবনাথ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এস এম কাফি, বন্ধুজন সদস্য মো: খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিচয় পর্ব ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় সকলেই সক্রিয়ভাবে মুক্ত আলোচনায় অংশ নেয়।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বন্ধুজন জেলা কমিটিতে শূণ্য থাকা যোগাযোগ ও প্রচার সম্পাদক হিসেবে বন্ধুজন সদস্য মো: খাইরুল ইসলাম নির্বাচিত হন। খুব শীঘ্রই কমিটির সকল সদস্য, সকল বন্ধুজন সদস্য, উপদেষ্টামন্ডলী ও অন্যান্য সমমনা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বড় পরিসরে বন্ধুজন জেলা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বন্ধুজন সংগঠনটিকে জামালপুরের সেরা সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সভা সমাপ্ত হয়।
আসমাউল আসিফ/এসএন
আরও পড়ুন
ফেনীতে শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিল খবরের কাগজ বন্ধুজন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: খবরের কাগজ
-->সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দিয়েছে খবরের কাগজ বন্ধুজন ফেনী জেলা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খবরের কাগজ বন্ধুজন ফেনী জেলা সভাপতি ও ফেনী আদালতের আইনজীবী মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া শিশু শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সবাই গাছ লাগিয়ে দেশকে সবুজ বনায়নে রূপান্তর করলে সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করা হবে।
আরও পড়ুন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে গাছের উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব ও বন্ধুজনের সহসভাপতি মহিউদ্দিন খন্দকার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম এবং বন্ধুজন ফেনী জেলা সাধারণ সম্পাদক নজির আহম্মদ রতন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বন্ধুজন ফেনী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম চৌধুরী তারেক, সদস্য দিদারুল আলম, সমির উদ্দিন ও এম এ আকাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর কৃষক দলের সদস্যসচিব বেলাল পাটোয়ারী, প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামীম, যুগান্তরের নুরুজ্জামান সুমন, বণিক বার্তার নুরুল্লাহ কায়সার, দীপ্ত টিভির আবদুল্লাহ আল মামুন, দৈনিক খবরের কাগজের তোফায়েল আহাম্মদ নিলয় এবং সেইফ রোড ফেনীর আহ্বায়ক মনসুর আহমদ রকি।
নিলয়/নাঈম
