সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে দলদলি চা-বাগান সার্বজনীন পূজা মণ্ডপে সুবিধাবঞ্চিত চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।
সোমবার (১৯ অক্টোবর) দলদলি চা-বাগান মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু কোনো নির্দিষ্ট শ্রেণির উৎসব নয়, এটি সর্বজনীন। সমাজের প্রতিটি স্তরের মেহনতি ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই পূজার আনন্দ ও সার্থকতা প্রকাশ পায়। তিনি বলেন, চা-বাগানের মানুষেরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং উৎসবের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো পরম নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তিনি আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব এবং সঞ্চালনা করেন মহানগর শাখার দপ্তর সম্পাদক রকি দেব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ ও পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ দেবরায় ও রাখাল দেব, সম্পাদক মণ্ডলীর সদস্য সমীরণ কুমার নাথ, কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ দাসগুপ্ত বিভু, মহানগর শাখার সদস্য উষা দাস ও দিপালী গোয়ালা এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সদস্য রক্তিম রায় ও রবি কর্মকার। অনুষ্ঠান শেষে শতাধিক সুবিধাবঞ্চিত নারীর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
গুগলে আমাদের খবর পেতে
