শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমীতে চট্টগ্রাম নগরীর ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ব্যবসায়ী ও শিক্ষানুরাগী দিলদার আহমেদ দিলু।
রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি শিব বাড়ি, শাহাজীপাড়া, টেকপাড়া, সেবক কলোনি ও নিত্যানন্দ ধামের পূজা পরিদর্শন করেন।
মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতনী সম্প্রদায়ের লোকদের সঙ্গে মহাসপ্তমীর শুভেচ্ছা বিনিময় করেন। সনাতনী সম্প্রদায়ের লোকদের সঙ্গে নিয়ে একসঙ্গে, ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির সমাজ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ হালিম, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ, ফয়েজ উল্লাহ, ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিন গোলো, আব্দুর রশীদ খোকন, ইউসুফ শরীফ, জসিম উদ্দিন, শেখ যুবরাজ তুষার, জানে আলম, কামরুল।
পূজা কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মিহির বাবু, সুমন চৌধুরী, বিকাশ দাশ, টিপু দাশ, রুহি দাশ, বিনোদ দাশ, নির্মল দাশ।
