ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঐক্যও পরিশ্রমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) নীলফামারীর রামগোবিন্দ মন্দিরে পূজা পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা যেদিন থেকে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেদিন থেকেই আমরা চেষ্টা করেছি এই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেজন্যই আপনারা দেখেছেন যে, কৃষকদের কৃষির ঋণ—আমরা দশক ধরে পর্যন্ত মওকুফ করেছি।
তিনি বলেন, আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি, আমরা কৃষক কার্ড ইনশাল্লাহ চালু করব। আমরা ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা আমরা করেছি। এইভাবে সমাজের প্রত্যেকটি শ্রেণি, খেটে খাওয়া মানুষ যারা আছে, প্রত্যেকটি পেশার মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি।
তিনি বলেন, বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা চাই, বাংলাদেশ স্বাধীনের সময় যেভাবে সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে; সেভাবে সবাইকে সঙ্গে নিয়ে এই দেশকে গড়ার জন্য।
তিনি আরও বলেন, আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা হবে, এই দেশটা আমাদের, আমরা সবাই মিলে পরিশ্রম করে গড়ে তুলব প্রত্যাশিত বাংলাদেশ। এই হোক আজকের প্রত্যাশা।
