মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৭৩১ কর্মী নিয়োগ
মৌলভীবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহে ৭৩১ জন তথ্য সংগ্রহকারী ও ৭৩ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব) শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার সাদাত হোসেন ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রমের আওতায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন উপকারভোগীকে সুবিধা দেওয়া হচ্ছে। ১৭ জুন ২০২৬ প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেন।
জেলায় তথ্য সংগ্রহের জন্য প্রাথমিকভাবে ১২০টি ট্যাব দেওয়া হয়েছে। আটটি ইউনিটে ১২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১২ অক্টোবর উদ্বোধনের পর উপজেলা কমিটির তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা নিজ নিজ এলাকায় তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন।
