চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশন’-এর উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নজরুলের জন্মশতবর্ষ ও নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে ২৩শে অক্টোবর-২৬, (জুমাবার) সকাল ৯টায় আমিরাবাদের এম এম সুলতান হোসাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম। বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবদুল মন্নান সওদাগরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকার প্রচ্ছদ প্রকাশনের এমডি মুহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও কৃষি উদ্যোক্তা আবদুল্লাহ মো. শরীফ।
বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন দৈনিক প্রথম আলোর লোহাগড়া প্রতিনিধি কাইছার হামিদ তুষার, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ নূরী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লোহাগড়া শহর আদর্শ থানা শাখার সভাপতি মোহাম্মদ শাহেদুল ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম খালেক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওসমান, মারুফ মোর্শেদ, পাঞ্জাব টেইলার্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিন, রিহাব ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বাবুল, ওমান প্রবাসী মোহাম্মদ সাদেক হোসেন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সিরাজুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিনের লোহাগড়া প্রতিনিধি সাংবাদিক কালাম আজাদ এবং কাতার প্রবাসী জনাব শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুনিপুণভাবে সঞ্চালনা করেন বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা সাকিব মাহমুদ এবং সংগঠক গিয়াস উদ্দীন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা সামাজিক উন্নয়নে বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশনের এই ধরণের সৃজনশীল ও শিক্ষামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
The post লোহাগাড়ায় বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন appeared first on Dhaka Protidin.
