সংবাদ · সাধারণ
সৌদিগামী ১০টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা
১২/১০/২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। সোমবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদগামী অন্তত ১০টি ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়েছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্যমতে, ব্যাহত হওয়া ১০টি ফ্লাইটের মধ্যে রয়েছে–বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৩টি ফ্লাইট।নির্ধারিত সময়ে বিমান ছাড়তে না পারায় মোট ৩ হাজার ৪৩১ জন যাত্রী বিমানবন্দরে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়েছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে বেবিচক জানিয়েছে, এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে বাতিল হওয়া ফ্লাইটগুলোর সময়সূচি দ্রুত পুনর্নির্ধারণ করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗