জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।