
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩৩ মিনিট) তিব্বতে ভূমিকম্পটি আঘাত হানে।
সিইএনসির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। উৎপত্তিস্থলের ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
সিইএনসি জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।
অর্থসূচক/
The post তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প appeared first on অর্থসূচক.
