আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালক,সুন্দর দেশ গড়তে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই, সময়কে মূল্যায়ন করলে নিজের জীবন গড়ার জন্য সহজ হবে।
ময়মনসিংহের ত্রিশাল অক্সফোর্ড কিন্ডারগার্ডেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকন এসব কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকন আরও বলেন, সুন্দর ও উন্নত দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সময়ের সঠিক মূল্যায়ন করতে পারলে জীবনে সফলতা অর্জন সহজতর হয়। সভায় তিনি আরও উল্লেখ করেন, যদি ভবিষ্যতে তিনি মেয়র পদে নির্বাচিত হন, তবে পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্হা, সড়ক অবকাঠামো এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবেন।
আজ মঙ্গলবার অক্সফোর্ড কিন্ডারগার্টেনের স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক আবুল বাশার এর সভাপতিত্বে কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, দু:খু মিয়া কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক রুবেল আহমেদ এবং অভিভাবক প্রতিনিধি হুমায়ূন কবির। পরে অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট তুলে দেন, যা তাদের ভবিষ্যৎ শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে।
The post আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের পরিচালক: মেয়র খোকন appeared first on Dhaka Protidin.
