প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা কঠিন করে তুলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ।
আজ বুধবার (২১ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তা্রহিদ হৃদয়।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে লক্ষ্যটা কঠিন ছিল না বাংলাদেশের। ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাটিং উইকেটে হাফসেঞ্চুরিও করতে পারেননি কোনো ব্যাটাররা। বাংলাদেশ হেরে যায় ৯৯ রানের বড় ব্যবধানে। ফলে এ ম্যাচে জিততে হলে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের।
এ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিততে তো হবেই, সেই সঙ্গে মেলাতে সমীকরণও। সেটিও সহজ সমীকরণ নয়। প্রথমে ব্যাটিং করায় বাংলাদেশকে জিততে হবে ৪১ রানের ব্যবধানে। তাহলেই মিলবে ফাইনালের টিকিট।
পরিসংখ্যানে দুই দলের অবস্থানই সমান সমান। ওয়ানডে সংস্করণে এখন পর্যন্ত মোট ২২বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আফগানিস্তান। এরমধ্যে দুই দলেরই জয়-পরায় সমান ১১টি করে। দুই দলের সর্বশেষ সিরিজেও জয় ছিল আফগানিস্তানেরেই।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল
২০ অক্টোবর ২০২৬
১৯ অক্টোবর ২০২৬
১৮ অক্টোবর ২০২৬
