শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ, মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা
শেরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার মারিংপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) টহল দল অভিযান চালিয়ে এসব প্রসাধনসামগ্রী জব্দ করে। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
