সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত
-->দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (১৮ অক্টোবর) তাকে তলব করে দুই বাংলাদেশির শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি বাংলাদেশ।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা। সৌদি আরবের জবাব পাওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে। একইসঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন
এএফ/
আরও পড়ুন
দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
-->শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি প্রত্যাশা করেন, দুর্গোৎসবের মধ্য দিয়ে সমাজে বিরাজমান বৈষম্য ও অবিচার দূর হয়ে সাম্য, মৈত্রী, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।
রবিবার (১৮ অক্টোবর) এক শুভেচ্ছা বাণীতে স্পিকার এমন প্রত্যাশা জানান।
আরও পড়ুন
তিনি বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ তৈরি করে। এ উৎসবের আনন্দ ও উদ্দীপনা সবার জীবনে নতুন প্রেরণা জোগাক এবং আগামী দিনগুলোকে আরও সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর করে তুলুক।’
স্পিকার বলেন, ‘শাশ্বত বাংলার আবহমান ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ন রাখা প্রয়োজন। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে ধারণ করে সবাইকে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার ঘরে ছড়িয়ে পড়ুক এ কামনা করেন।
আরও পড়ুন
তিনি দুর্গাপূজার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এলিস/রিফাত/
আরও পড়ুন
এক দিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম
খবরের কাগজ গ্রাফিকস।
-->সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৪৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১৫ জন।
আরও পড়ুন
এ নিয়ে চলতি বছরে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন।
এএফ/
আরও পড়ুন
আরও পড়ুন
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৯
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: সংগৃহীত
-->দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১৯ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৬৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ২৫৪ শিশু।
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৬ জনের।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আরও পড়ুন
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
সালমান/
আরও পড়ুন
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত
-->দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাতারে গ্রেপ্তার হয়েছেন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।
গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। ই-মেইলের মাধ্যমে দুদককে এ তথ্য জানিয়েছে ইন্টারপোল।
রবিবার (১৮ অক্টোবর) কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।
আরও পড়ুন
এর আগে, জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থপাচারের (মানিলন্ডারিং) অভিযোগে বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। গত বছর এসব মামলা করা হয়।
দুদকের করা প্রথম মামলায় শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে বৈধ আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই মামলায় তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেছে দুদক।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি, তাকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করেছে দুদক।
সালমান/
