স্টাফ রিপোর্টার:রাজশাহীর বাগমারা উপজেলায় বারাইন নদীর তীর থেকে শাহরিয়ার নাফিজ নিশান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বাগমারা গ্রামসংলগ্ন বারাইন নদীর তীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিশান বাগমারা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীর তীরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা বাগমারা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।

