ভোরের আকাশে হঠাৎ বিশাল এক জেলিফিশের মতো আলোর অবয়ব! দেখে মনে হতে পারে, পৃথিবীতে নেমে আসছে ভিনগ্রহের কোনও যান। কিন্তু এই অদ্ভুত দৃশ্যের পিছনে রয়েছে মহাকাশ প্রযুক্তি ও সূর্যের আলোর এক চমৎকার খেলা। স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের সময় ইঞ্জিন থেকে বেরিয়ে আসা গ্যাস ও ধোঁয়ার উপর সূর্যের আলো পড়লে আকাশে তৈরি হতে পারে এমন জেলিফিশের মতো আলোকচ্ছটা। মাটিতে তখন অন্ধকার থাকলেও বায়ুমণ্ডলের অনেক উপরে সূর্যের আলো পৌঁছে যায়। ফলে রকেটের ধোঁয়া উজ্জ্বল হয়ে ওঠে এবং তার বিস্তৃত মাথা ও নিচের দিকে ছড়িয়ে পড়া রেখাগুলি জেলিফিশের আকৃতি তৈরি করে। এলিয়েন নয়, বরং বিজ্ঞান, বায়ুমণ্ডল ও আলোর এই আশ্চর্য মেলবন্ধনের গল্প জানুন ‘WEIRD WONDER’-এর এই বিশেষ পর্বে।