সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ ও তাদের দাবির সমর্থনে শনিবার (২৪ অক্টোবর) খাগড়াছড়ি ও রাঙামাটি দুই জেলায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
অবরোধকারীরা সকালে দক্ষিণ খবরপড়িয়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সরিয়ে ফেলে।
অবরোধের কারণে এখনো কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অবরোধের কারণে কিছু মানুষ বিপাকে পড়েছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান জানান, অবরোধে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় এই অবরোধের ঘোষণা দেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা।প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
The post খাগড়াছড়ি-রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ চলছে appeared first on Ctgtimes.com.
