
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় প্রতিবেদন দিতে ২৫ জানুয়ারি দিন রাখা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এ মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান হাজির ছিলেন। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি হাজিরা দেন।
এর আগে ২৩ আগস্ট বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত ৯ আগস্ট বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী।
The post ইলিয়াস আলী গুম: প্রতিবেদন দিতে ২৫ জানুয়ারি পর্যন্ত সময় appeared first on অর্থসূচক.
