তুরাগে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪,পলাতক ১

রাজধানী তুরাগের দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪৯ ক্যান বিয়ার ও আড়াই কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
এ ঘটনায় আতাউর ওরফে টাকলা আতাউর নামে এক সহযোগী পলাতক রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত ২ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসান ফয়সালসহ পুলিশের একটি দল তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকার বিআরটিএ মাঠের পূর্ব পাশে সাউদান অটোমোবাইলসের সামনে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত থাকার অভিযোগে রিদয় মির্জা (২৯), রতন মিয়া (৩০), কুহিনুর বেগম (৩৫) ও স্বপ্না বেগম (৩২) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১৪৯ ক্যান বিয়ার, ৬ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের এক সহযোগীর নাম প্রকাশ করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এই বিভাগের আরো খবর






