
ঝিলম গুপ্তছবি: Facebook
Published on
:
1 min read
‘বিগ বস’ বাংলার ঘরে কখনও তিনি সকলকে নাচিয়েছেন ডিজে মাউস দিয়ে। কখনও আবার প্রতিযোগীদের চোখে জল এনেছেন মা দুর্গার আগমনের গান তৈরি করে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তর নেটদুনিয়ায় জনপ্রিয়তা প্রশ্নাতীত। তবে শারীরিক অবস্থার জন্য তাঁকে মাঝপথে বেরিয়ে আসতে হয় ‘বিগ বস’ বাংলার ঘর ছেড়ে। তবে সেখান থেকে বেরিয়েও গান থেকে দূরে থাকেননি ঝিলম। ইউটিউবেই মুক্তি পেয়েছে গানটি। উৎসবের আবহে যে গান এখন ভাইরাল।
