বাউফলে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নাজিরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান মৌসুমী আক্তার রুমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যুবদল নেতা হাজি মাসুম বিল্লাহ পলাশ, জামায়াত নেতা মাহফুজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, ইউপি সদস্য মুজাহিদুল ইসলাম, আনছার উদ্দিন, হাসান মল্লিক প্রমুখ। ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়কারী নাজমা বেগমের সঞ্চালনায় গ্রাম আদালতে জনগণের সহায়তায় সার্বিক কার্যক্রম, বিধিমালা, পরিস্থিতি, অ্যাপস ডাউনলোডের বিষয় তুলে ধরা হয়।