সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৯৫০ জনের মধ্যে। পাশাপাশি ৮৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। এ হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনের মধ্যে। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৭ জন। একই সময়ে হামের উপসর্গে ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৩৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৪৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।
