কোরিয়ান ফিল্ম কাউন্সিল পরিচালিত বক্স অফিস ট্র্যাকিং পরিষেবা কোবিসের এসব তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, তোহো পরিবেশিত ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি সপ্তাহান্তে ৩ লাখ ৭৮ হাজার ৪৭৪টি টিকিট বিক্রি করেছে।
অ্যানিমের প্রতি দর্শকের ভালোবাসা কমেনি। তার প্রমাণ দেখা গেল দক্ষিণ কোরিয়ায়। ‘চেইকাওয়া দ্য মুভি: দ্য সিক্রেট অব দ্য মারমেইড আইল্যান্ড’ দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে নিজের আধিপত্য ধরে রেখেছে। ১৬-১৮ অক্টোবরের সপ্তাহান্তে মুক্তির তৃতীয় সপ্তাহেও সিনেমাটি দেশটির মোট টিকিট বিক্রির ৪২ শতাংশের বেশি আয় করেছে।
কোরিয়ান ফিল্ম কাউন্সিল পরিচালিত বক্স অফিস ট্র্যাকিং পরিষেবা কোবিসের এসব তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, তোহো পরিবেশিত ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি সপ্তাহান্তে ৩ লাখ ৭৮ হাজার ৪৭৪টি টিকিট বিক্রি করেছে। এর মাধ্যমে আয় করেছে ২৮ লাখ ডলার। দেশের ১ হাজার ১৮১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত সিনেমাটি সপ্তাহান্তের মোট বক্স অফিস আয়ের ৪২ দশমিক ৭ শতাংশ দখল করেছে। গত ৩০ সেপ্টেম্বর মুক্তির পর থেকে ছবিটি দক্ষিণ কোরিয়ায় মোট ১৮ লাখ ২৮ হাজার ৯০৯টি টিকিট বিক্রি করে সিনেমাটি আয় করেছে ১ কোটি ৪০ লাখ ডলার।
সূত্র: ভ্যারাইটি
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
