পাটকেলঘাটা প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরার তালা উপজেলায় গোবরের গাদায় পড়ে স্বাক্ষর শীল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার আলাদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু স্বাক্ষর ওই গ্রামের মিঠুন শীলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু স্বাক্ষর। তার মা তখন ঘরের গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে জমে থাকা একটি গোবরের গাদায় পড়ে তলিয়ে যায় শিশুটি।
পরবর্তীতে তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গোবরের গাদা থেকে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/এএজে
