ছবি: সংগৃহীত
-->ফরাসি ক্লাব লিলের ডিফেন্ডার টিয়াগো সান্তোসের গুরুতর হাঁটুর চোটকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। লে হোভারের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে বিপজ্জনক ট্যাকলের শিকার হয়ে সান্তোসের এসিএল ও মেনিস্কাস ছিঁড়ে গেছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে তার ক্লাব লিলে।
গত শনিবার (৯ অক্টোবর) ম্যাচের প্রথমার্ধে লে হোভারের মিডফিল্ডার আমির রিচার্ডসনের ট্যাকলে ডান হাঁটুতে গুরুতর চোট পান ২৪ বছর বয়সি সান্তোস। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় তার হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
ঘটনাটিতে রেফারি ফাউল দিলেও রিচার্ডসনকে কোনো কার্ড দেখাননি। তবে লিলের দাবি, ট্যাকলটি সরাসরি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল। এ ঘটনায় ফরাসি পেশাদার ফুটবল লিগের (এলএফপি) কাছে বিষয়টি শৃঙ্খলা কমিটিতে পাঠানোর অনুরোধ জানিয়েছে ক্লাবটি। একই সঙ্গে ম্যাচ অফিশিয়ালদের ভিডিও পর্যালোচনা প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যা চেয়েছে তারা।
আরও পড়ুন
এক বিবৃতিতে লিল জানিয়েছে, ‘এলওএসসি সব ধরনের আইনি উপায় খতিয়ে দেখছে। নিজেদের ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় যেকোনো আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার ক্লাব সংরক্ষণ করে। টিয়াগো তার অধিকার রক্ষায় যে পদক্ষেপই নিক না কেন, ক্লাব তাকে সমর্থন জানাবে।’
অন্যদিকে, সান্তোসের দ্রুত সুস্থতা কামনা করেছে লে হোভার। তবে ক্লাবটির বক্তব্য, ম্যাচের রেফারি কিংবা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-কেউই ওই ট্যাকলকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করেননি।
লে হোভার আরও বলেছে, ‘এ বিষয়টি বিবেচনায় রেখে এইচএসি ফ্রেন্স ফেডারেশন এবং এলএফপির কাছে তাদের খেলোয়াড়কে ঘটনার পর শাস্তি দেওয়ার জন্য লিলের এই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে- কারণ এ ধরনের সিদ্ধান্ত বর্তমান নিয়মের বাইরে পড়ে।’
এদিকে, সান্তোসের জন্য হাঁটুর গুরুতর চোট নতুন নয়। এর আগে ২০২৪ সালে বাম হাঁটুর এসিএল ইনজুরিতে পড়েছিলেন পর্তুগিজ এই ডিফেন্ডার। নতুন চোটে তার মাঠে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাপ্পু/
