নিজস্ব প্রতিবেদক · ২০ অক্টোবর, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন
সিলেটে গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩০ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) । একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৫১টি যানবাহন আটক করা হয়েছে। এ ছাড়া ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং বিনা পরোয়ানায় ও মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে ১৫টি ইয়াবা, ২৫ বোতল ফেয়ারডিল মাদক, ৫৫টি ভারতীয় কম্বল, ৬৪০টি ভারতীয় চকলেট, ৪৭৪টি রেডবুল এনার্জি ড্রিংক ও ১৯০ বয়াম হরলিক্স উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৯৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৫১টি যানবাহন আটক করা হয়।
এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গুগলে আমাদের খবর পেতে
