গুড় ও চিনির নারকেলের সন্দেশের রেসিপি দিয়েছে টুম্পার স্বপ্নরাজ্য
উপকরণ
নারকেল কোরা ২ কাপ
আখের গুড় এক কাপের চার ভাগের তিন ভাগ/ চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ
এলাচগুঁড়া সিকি চা-চামচ
আরও পড়ুন
প্রণালি
প্রথমে একটি কড়াইয়ে নারকেল কোরা ও গুড়/ চিনি (যদি চিনির সন্দেশ বানান) দিয়ে ভালোভাবে নেড়ে নিন।
মিশ্রণটি জ্বাল দিতে দিতে পাক তৈরি করুন।
পাক হয়ে এলে এতে এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এরপর মিশ্রণটি পাটায় সুন্দরভাবে বেটে নিতে হবে।
সবশেষে বিভিন্ন ডিজাইনের ছাঁচের সাহায্যে সন্দেশ তৈরি করে নিন।
আরও পড়ুন