বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিক্যাল কলেজে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল কর্ণগোফ এলাকায় ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন। সভাপতিত্ব করেন ইউএস-বাংলা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজনীন সুলতানা, ইউএস-বাংলা মেডিক্যাল কলেজের পরিচালক মেজর (অব.) ডা. একেএম মাহবুবুল হক। মূল বক্তব্য উপস্থাপন করেন মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুবিনা হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ডা. সাদিয়া খান।
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ, সামাজিক বৈষম্য দূর করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
