বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ সিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার কাউনিয়া বাজার এলাকায় এ অভিযান চালায় বেতাগী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সিফাত হোসেন বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের সাইদুর রহমান সেন্টুর ছেলে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এএসআই নাজমুলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই বাংলা/এমএস
