সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৬:১০ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে কৃষি জমি রক্ষার দাবিতে কৃষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি সিলেট জেলা কমিটি।
সোমবার (১৯ অক্টোবর) সংগঠনের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান এক বিজ্ঞপ্তিতে এ সংহতি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বাস্তবায়িত হলে শত শত একর উর্বর কৃষি জমি ধ্বংস হয়ে যাবে। এতে শত শত কৃষক পরিবার চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। সুরমা নদীর সমতল পাড় ঘেঁষে প্রায় একশত বছর আগে এসব জমি ভরাট হয়ে কৃষি জমিতে পরিণত হয় এবং স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে সেখানে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করছেন।
কৃষি জমি রক্ষার দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ইতোমধ্যে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন উল্লেখ করে কৃষক সমিতির নেতৃবৃন্দ অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
গুগলে আমাদের খবর পেতে
