রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন দলের স্থায়ী কমিটির অপর সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ ড. মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। অবস্থানকালে নেতারা চিকিৎসাধীন ড. মঈন খানের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জেনে নেন।
পরে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস প্রবীণ এই রাজনৈতিক নেতার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জেএইচআর
