নিচকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি শামিম ফরাজির সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির ফরাজি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন প্যাদা। এ সময় মৌডুবী ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদ হাসান (তরুণ) ছাড়াও ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাগরে অবৈধ ট্রলিং বোটের অবাধ বিচরণ ও ছোট ফাঁসের জাল ব্যবহারের কারণে নির্বিচারে ধ্বংস হচ্ছে পোনা মাছ, মাছের ডিম ও মা মাছ। এতে সামুদ্রিক মাছের প্রজনন ও বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়ছে মাছের উৎপাদন ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর।
তাঁরা আরও বলেন, অবৈধ ট্রলিং বোটের কারণে সাধারণ জেলেরা প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন। দিনের পর দিন সাগরে জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না তাঁরা। ফলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে এবং পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।
বক্তারা সতর্ক করে বলেন, অবৈধ ট্রলিং বোটের মাধ্যমে মাছ নিধন বন্ধ করা না গেলে সাধারণ জেলেদের জীবিকা মারাত্মক সংকটে পড়বে। অনেক জেলে পরিবার খাদ্যসংকটের মুখেও পড়তে পারে।
এ পরিস্থিতিতে অবৈধ ট্রলিং বোটের কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের মৎস্য উপদেষ্টা, নৌবাহিনী ও কোস্টগার্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। একই সঙ্গে সাগরে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা।
The post অবৈধ ট্রলিং বোটে অতিষ্ঠ জেলেরা, বন্ধের দাবিতে মানববন্ধন appeared first on ভোরের চেতনা.
