পুঁজিবাজারে তালিকাভুক্ত লোকসানে পড়া প্রতিষ্ঠান শার্প ইন্ডাস্ট্রিজের সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শার্প ইন্ডাস্ট্রিজের ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা ৩৯ পয়সা। ওই অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৫২ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে সাত টাকা ৬৮ পয়সা।
ঘোষিত নো লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর বেলা ১২টা ৩০ মিনিটে হাইব্রিড প্লাটফর্মে গাজীপুরের ভবানীপুরের পিঙ্গাইলের গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য শেয়ারহোল্ডার নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।
