ছবির ক্যাপশন: ..
মোঃ চপল সরদার ঃ
আসন্ন নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের তরুণ, জনপ্রিয় এবং বারবার কারা নির্যাতিত নেতা এস এম জাহাঙ্গীর হোসেন। দলের দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তার পরিচিতি এবং সাংগঠনিক দক্ষতার কারণে এই আসনটি বিএনপির জন্য 'নিরাপদ' বলে মনে করছেন সকলে।
যুবদলের সাবেক এই নেতা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই এলাকায় দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি সকলের কাছে সুপরিচিত, বিশেষ করে যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তার একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে তিনি বারবার ক্ষমতাসীনদের রোষানলে পড়েছেন এবং বহুবার কারাভোগ করেছেন।
২০২০ সালের উপনির্বাচনে এস এম জাহাঙ্গীর হোসেন এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। যদিও সেই নির্বাচনটি দলীয় সরকারের অধীনে হওয়ায় এবং নানা অনিয়মের অভিযোগের কারণে বিএনপি প্রত্যাশিত ফল পায়নি, তবুও এস এম জাহাঙ্গীর তার শক্ত অবস্থান ধরে রেখেছিলেন। এবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ এলাকার জনগণের মনোযোগ আকর্ষণ করেছে।
স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির প্রেক্ষাপটে এবং একজন নির্যাতিত-নিপীড়িত, রাজপথের পরীক্ষিত নেতা এস এম জাহাঙ্গীরের সাংগঠনিক সক্ষমতার কারণে ঢাকা-১৮ আসনে বিএনপির বিজয়ের সম্ভাবনা এবার উজ্জ্বল। তারা আরও বলেন, এস এম জাহাঙ্গীরের মতো একজন রাজনৈতিকভাবে সুপরিচিত ও আপোষহীন নেতার হাতে এই আসন থাকলে তা শুধু বিএনপির জন্যই নয়, এলাকার মানুষের অধিকার আদায়েও সহায়ক হবে।
অন্যদিকে, দলের অভ্যন্তরীণ কোন্দলমুক্ত থাকার কারণেও এস এম জাহাঙ্গীর এই আসনে অন্যদের চেয়ে এগিয়ে আছেন। তার নেতৃত্বে স্থানীয় বিএনপি এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে এলাকাভিত্তিক গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন বিএনপি সহজেই জয় পেতে পারে। ফলে, এই লড়াকু সৈনিকের হাতে এই আসনটিকে বিএনপির 'নিরাপদ ঘাঁটি' হিসেবেই দেখা হচ্ছে।
