সংবাদ বিজ্ঞপ্তি · ১১ অক্টোবর, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন
যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১১ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের নেতারা। পরে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাঁকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এলাকাবাসীর উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা সভায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়ত নেতা মাওলানা শরিফ আহমদ শাহান, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির।
সভায় আরও বক্তব্য দেন যুবনেতা রেজাউল করিম রাজু, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সহসভাপতি মাহমুদুল হাসান নোমান, জমিয়ত নেতা মাওলানা এনামুল হক ও মাওলানা সাইফুল হক।
অনুষ্ঠানে হাফিজ আযাদ আহমদ, ছাত্রনেতা শফিউল আলম তুহিন, তুফায়েল আহমদ মাহের, হাফিজ শামসুজ্জামান, আজিম আহমদ, শরিফ আহমদ, আব্দুল হামিদ, হাফিজ ইকরামা ও ফারুকুর রশিদসহ দক্ষিণ সুরমা উপজেলা জমিয়ত, ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
