বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
সভায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুয়েল কামাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শফিউল আলম।
এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসন, চালক, পথচারী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
