Published on
:
1 min read
এই সময়: পিএইচপি বিভ্রাটের জেরে ভারতে তার প্রভাব কতটা পড়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এসবের মধ্যেই ভারতে ডিজিটাল সার্টিফিকেট ইস্যুয়িং অথরিটি 'ইমুদ্রা'র প্রোগ্রামিং-এর কয়েকটি 'ডিজিটাল কি'তে বড়সড় গলদ থাকার কথা জানা গেল। যে সূত্র ধরে হ্যাকাররা জাল সার্টিফিকেট ইস্যু করার পাশাপাশি আসল ওয়েবসাইটের পরিচয় দিয়ে প্রতারণা করতে পারত।
যার পরে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যেই। তারপরেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্লোবাল এসএসএল/টিএলএস সার্টিফিকেট বিজ়নেস থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন ভারতীয় এই ডিজিটাল ট্রাস্ট সার্ভিসেস প্রোভাইডার সংস্থাটি। ইতিমধ্যেই গুগল-মোজ়িলা-অ্যাপল-মাইক্রোসফ্ট'সহ একাধিক বড় সংস্থা 'ইমুদ্রা'র ইস্যু করা সার্টিফিকেট 'ব্লক' করে দেওয়ার কথা জানিয়েছে। বিষয়টি নিয়ে একটি অ্যাডভাইজ়রি জারি করেছে ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন কর্তৃপক্ষ।
একই দিনে নোডজেএস (যে ক্রস প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট রানটাইম এনভায়রনমেন্ট-এর মাধ্যমে ডেভেলপাররা ওয়েব ব্রাউজ়ারের বাইরে জাভাস্ক্রিপ্ট চালাতে পারেন) এর প্রোমোটারদের তরফে জানানো হয়েছে, তাঁদের প্ল্যাটফর্মেও হাই-সিভিয়ারিটি ভালনারেবিলিটি'র সন্ধান মিলেছে। যার মাধ্যমে দূরে থেকেও তাদের সিস্টেমে কোড 'রান' করাতে পারত হ্যাকাররা। পাশাপাশি লাইটএলএলএম প্রক্সি'তেও হানাদারি চালিয়েছে সাইবার-দুষ্কৃতীরা।