
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ন্যাশনাল ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯০ পয়সা বা ৮ দশমিক ২৬ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ২১ শতাংশ।
এছাড়া, ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি, এমএল ডাইং, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, ট্রেজারি বন্ড, আনোয়ার গ্যালভানাইজিং, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং সোনালী আঁশ।
অর্থসূচক/
The post দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ব্যাংক appeared first on অর্থসূচক.
