মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেছেন, কালবেলা এ দেশের মানুষের কথা বলে, কালবেলা দেশকে এগিয়ে নেওয়ার কথা বলে। এই পত্রিকাটি দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। তাদের পত্রিকা ও ভিডিও নিউজ খুবি সুন্দর হয়। আমি তাদের সংবাদগুলো দেখি। তাদের লেখায় জটিলতা নেই। একটু পড়লেই ঘটনা সম্পর্কে সহজে বুঝা যায় ।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কালবেলার নতুন রূপে ৪ বছরের অগ্রযাত্রার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
নাজমুন আরা সুলতানা বলেন, কালবেলার অনলাইন নিউজে দেশ বিদেশের যে কোনো ঘটনা সঙ্গে সঙ্গেই দেখা যায়। তাদের নিউজ পড়ার উপস্থাপনা অনেক ভালো। কালবেলা পরিবারের প্রতিটি সদস্যেদের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় আজকে এত দূর আসতে পেরেছে তারা। কালবেলা পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি তাদের এই প্রচেষ্টায় সামনে কালবেলা এক নাম্বার পত্রিকা হবে।
এ সময় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাবেক প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, স্থানীয় পত্রিকার সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবত্তী (বিপ্লব), মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবলু, এটিএন নিউজ টেলিভিশনের স্টাফ রিপোটার আবুল কালাম আজাদ, এন টিভির স্টাফ রিপোটার আহম্মেদ সাব্বির সোহেল, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মতিউর রহমান মতি, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুর রহমান, স্থানীয় অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক আকমল হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হক, আগামী সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল হোসেন, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ জামান, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধিসহ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
