নিজস্ব প্রতিবেদক
যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের পৌর পার্কে অবস্থিত ‘তির্যক যশোর’-এর কার্যালয়ে এই আয়োজিত হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যশোরের নিয়মিত রেওয়াজ অনুযায়ী প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার সকাল ১০টায় এ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়ে আসছে।
ডাঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হোসেন আলী। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও ছড়াকার রাশিদা আখতার লিলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কবি শেখ মাফিজুল ইসলাম ও ড. মোয়াজ্জেমা আখতার।
আয়োজনের সাহিত্য অংশে স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি দীপংকর দাস রতন, রবিউল হাসান, ডাঃ বদরুন নাহার খান, এম এন এস তুর্কী, এম এ কাশেম অমিয়, মোঃ নজিবুর রহমান, মোঃ মুজিবুর রহমান, কুতুব উদ্দিন বিশ্বাস, রকি মাহমুদ, এফ এম মোমিন যশোরী ও ভদ্রাবতী বিশ্বাস।
অনুষ্ঠানের একপর্যায়ে কবি বদরুন নাহার খানের প্রয়াত স্বামীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এ কে এম শহীদুল্লাহ। এছাড়াও কবি রকি মাহমুদের জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
