ছবির ক্যাপশন: .
স্টাফ রিপোর্টার
মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করেছে অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজধানীতে অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জেলা ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহীদুল ইসলাম, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, এমজেএফ; সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, এমজেএফ; লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লায়ন আফিয়া কনক; অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির চার্টার্ড প্রেসিডেন্ট এবং অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহে পিএমজেএফ। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিথি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) লায়ন সৈয়দ মহিউদ্দিন।
কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সামাজিক অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এ প্রসঙ্গে লায়ন সাইফুল ইসলাম সোহেল পিএমজেএফ বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সহমর্মিতা, সামাজিক সচেতনতা ও পরোপকারের মানসিকতা জাগ্রত করার পাশাপাশি জরুরি সময়ে রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির এ উদ্যোগ মানবিক সেবা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের অঙ্গীকারের প্রতিফলন।
