জীবনটা আবার নতুন করে শুরু করার স্বপ্ন দেখছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি ও মানবিক বিভাগের শিক্ষার্থী সাবিকুন নাহার শাহানা। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি কোলন ক্যানসার। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। কেমোথেরাপি ও রেডিওথেরাপির কঠিন ধাপ পেরিয়ে এখন তার প্রয়োজন জরুরি অস্ত্রোপচার। অথচ অর্থের অভাবে থমকে আছে চিকিৎসার এই গুরুত্বপূর্ণ পর্যায়।
জানা গেছে, ইতোমধ্যে শাহানার কেমোথেরাপি সম্পন্ন হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, ডা. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে। এরপর আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ডা. পুলক ধারের তত্ত্বাবধানে তাকে ২৮টি রেডিওথেরাপি দেওয়া হয়। পরবর্তী চিকিৎসার বিষয়ে তিনি ল্যাবএইড হাসপাতালে ডা. শাহাদাত হোসেন শেখের সঙ্গে যোগাযোগ করেন।
দীর্ঘদিনের চিকিৎসায় এরই মধ্যে শাহানার পরিবারের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এখন দ্রুত অস্ত্রোপচার করানো প্রয়োজন। এ জন্য আরও প্রায় সাড়ে ছয় লাখ টাকা দরকার। দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন আর এই বিপুল অর্থের সংস্থান করতে পারছে না।
এ অবস্থায় শাহানার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের আশা, সবার সামর্থ্য অনুযায়ী ছোট ছোট সহযোগিতা একত্র হলে শাহানার অস্ত্রোপচারের প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব হবে।
ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ জীবনে ফেরার স্বপ্ন দেখছেন শাহানা। এই কঠিন সময়ে মানুষের সহমর্মিতা ও সহযোগিতা তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ সহজ করতে পারে। তার পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন সহপাঠীরা।
অর্থ সহযোগিতা পাঠাতে
শাহানা- বিকাশ পার্সোনাল (01323-049433)
ব্যাংক হিসাব
ব্যাংকের নাম: উত্তরা ব্যাংক
নাম: সাবিকুন নাহার শাহানা (Sabikun Nahar Shahana)
হিসাব নম্বর: ১৩১৩১১১০১১১২০৬৮ (131311101112068)
শাখার নাম: মিরপুর ব্রাঞ্চ, ঢাকা
রাউটিং নম্বর: ২৫০২৬২৯৮০ (250262980)
