আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ইসরাইলি বাহিনীর অভিযানে ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২৫ জন।
শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ইসরাইলি বাহিনীর বৃহস্পতিবার ও শুক্রবারের অভিযানে গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭ হাজার ২৬৮ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।
এতে আরও বলা হয়েছে, তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছে। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
