বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার বিরল উপজেলার ধুকুরঝাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন
দিনাজপুর ব্যুরো প্রধান
- আপডেট সময় : ০৪:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দিনাজপুর বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, শারদীয় দুর্গাপুজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতি ফলন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছেন।
গত শনিবার ১৭ অক্টোবর ২০২৬ ইং তারিখে শনিবার বিকালে দিনাজপুর বিরল উপজেলার ধুকুরঝারি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে আয়োজিত দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি আয়োজিত প্রেস ব্রিফিং-এ, বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, দুর্গাপূজা উৎসব চলাকালীন নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ বলেন ,রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৭৩১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬৪’টি সহ মোট ৮৯৫’টি পূজা মন্ডপে মোট ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে কঠোর নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুর সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬৯’টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪১টি সহ মোট ২১০টি পূজা মন্ডপে ৩১ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তরে ২ থেকে ৩ কিলোমিটার মধ্যে শহরে ২২টি, জেলার সীমান্ত এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ৪১টিসহ মোট ৮৬টি পূজা মণ্ডপে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পারেন। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।
রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ক্ষেত্রে তিনি গুজবে কান না দেয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহ জনক কোনো বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সকলকে আহবান জানান।
প্রেস ব্রিফিং-কালে দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান, ও সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান,বিরল উপজেলার ধুকুরঝারি সার্বজনীন পূজার কমিটির সভাপতি সুধীর চন্দ্র, সেক্রেটারী পঞ্চম রায়, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
