প্রকাশিত: ১৬:১৯, ২২ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি মিনুকে দেখতে যান রুহুল কবির রিজভী
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
